Apan Desh | আপন দেশ

সতর্ক বার্তা

১৩ জেলায় শিলাবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

১৩ জেলায় শিলাবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

০৫:২৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়েছে ছুটির আমেজ। স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় অনেকেই গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন। তবে দীর্ঘ সময়ের জন্য বাসা ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল না করলে পরে নানা ঝামেলায় পড়তে হতে পারে। তাই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা জরুরি। প্রথমেই গ্যাস ও পানির লাইন পরীক্ষা করে নেয়া প্রয়োজন। বাসা থেকে বের হওয়ার আগে গ্যাস সিলিন্ডার বা গ্যাসের মূল লাইন অবশ্যই বন্ধ করে যেতে হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি না থাকে। আবার ফিরে এসে চুলা জ্বালানোর আগে কিছু সময় দরজা-জানালা খুলে রাখা ভালো, যাতে ভেতরে জমে থাকা গ্যাস বের হয়ে যেতে পারে। একই সঙ্গে বাসার পানির কলগুলো ঠিকভাবে বন্ধ আছে কি না সেটিও নিশ্চিত করা জরুরি।

০৩:২৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

ভিজিটর ভিসা নিয়ে বিশেষ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ভিজিটর ভিসা নিয়ে বিশেষ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে শিশু দত্তক নেয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (০৯ মার্চ) ভিসা-সংক্রান্ত এক বিশেষ বার্তায় এ জানানো হয়েছে। মার্কিন দূতাবাসের তথ্যমতে, এ প্রক্রিয়া অনুসরণের ফলে গুরুতর আইনি ও অভিবাসন-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য। এ ভিসা ব্যবহার করে দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত পথকে এড়িয়ে যাওয়ার শামিল। এর ফলে কয়েকটি স্তরে আইন লঙ্ঘনের ঝুঁকি থাকে।

০৩:১৬ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

নতুন প্রজন্মকে তামান্না ভাটিয়ার সতর্ক বার্তা

নতুন প্রজন্মকে তামান্না ভাটিয়ার সতর্ক বার্তা

বিনোদন জগতের ঝলমলে আলো আর তারকাখ্যাতির আড়ালে লুকিয়ে থাকে অনিশ্চয়তার কঠিন বাস্তবতা—এমনই বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, খ্যাতি ও আয় স্থায়ী নয়; তাই সময় থাকতে আর্থিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। মাত্র ১৫ বছর বয়সে অভিনয়জগতে পা রাখা তামান্না ভাটিয়া দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউড—দুই অঙ্গনেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে অর্জিত অভিজ্ঞতার আলোকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন শিল্পের বাস্তব চিত্র তুলে ধরেন এ তারকা।

০৩:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

বাফুফেকে কড়া বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বাফুফেকে কড়া বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আর্থিক কেলেঙ্কারীতে জড়িয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কয়েক বছর ধরেই আর্থিক বিষয়াদি তদন্ত করেছে ফিফা। দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের প্রেক্ষিতে ফুটবলের অভিভাবক সংস্থার পরিবর্তন ও সংস্কারের দাবি জোরালো হচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার দিয়ে রাখলেন কড়া বার্তা। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। নারী ফুটবল দলের বেতন বকেয়া থাকার বিষয়টিও তুলে ধরেন।

০২:২৪ পিএম, ২ নভেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement