Apan Desh | আপন দেশ

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৫, ৯ জুন ২০২৬

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি: আপন দেশ

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তর লাভ করতে পারে। এতে দেশের  অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারী এবং ভারী বৃষ্টি হতে পারে।  

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। 

আরও পড়ুন<<>>প্রস্তাবিত বাইপাসের নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়