Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষার গুজব নিয়ে সতর্ক থাকার আহবান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৭, ৮ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার গুজব নিয়ে সতর্ক থাকার আহবান

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে। এ গুজবে পরীক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (০৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সে সঙ্গে সোশ্যাল মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস কিংবা শেয়ার না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির’ নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি আরম্ভ হবে মর্মে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবাই অনুরোধ করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না।

আরও পড়ুন <<>> ইবিতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

এ অবস্থায় গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়