Apan Desh | আপন দেশ

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৫৮, ২৭ আগস্ট ২০২৫

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদফতর

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। নতুন বার্তায় সংস্থাটি জনিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

মঙ্গলবার (২৬ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ বার্তা দেয়া হয়। আজকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরওপড়ুন<<>>টিস্যু কালচার পদ্ধতিতে আনারসের চারা উৎপাদনে রাবি অধ্যাপকের সাফল্য

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

এর আগে রসোমবার (২৫ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অঞ্চলটিতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ