Apan Desh | আপন দেশ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫২, ৩ মে ২০২৬

আপডেট: ১৫:৫৭, ৩ মে ২০২৬

রাজধানীর যেসব এলাকায় গ্যাস বন্ধ

ফাইল ছবি

রাজধানীর গুলশান-বনানী ও বারিধারা এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (০৩ মে) এক বার্তায় দুঃখ প্রকাশের পাশাপাশি গ্যাস বন্ধ থাকার কারণও জানিয়েছে বিতরণকারী প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন <<>> ‘এমন একটি দেশ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না’

বার্তায় বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে।

এ অবস্থায় গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়