Apan Desh | আপন দেশ

সিলেটসহ ৮ জেলায় নদীবন্দরে ১ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ১৮ জুলাই ২০২৬

সিলেটসহ ৮ জেলায় নদীবন্দরে ১ নম্বর সংকেত

ফাইল ছবি

সিলেটসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এ আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

শনিবার (১৮ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন <<>> সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়