ছবি: আপন দেশ
পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও গরু চোরাচালানসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে পঞ্চগড় ১৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজিবি।
বিজিবি সূত্র জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে দিনরাত কাজ করে যাচ্ছে বিজিবি। বিশেষ করে মানব পাচার ও চোরাচালান রোধে সীমান্তবর্তী পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।
আরও পড়ুন<<>>বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর-ফ্লাইং অ্যাকাডেমির ঘোষণা
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর ও সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না।
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































