Apan Desh | আপন দেশ

পাচার

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব এ এস এম কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আব্দুস সালাম উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

০৭:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

পাচারকৃত অর্থ ফেরত এনে মানুষের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

পাচারকৃত অর্থ ফেরত এনে মানুষের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড় ১৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ দশমিক ৮ লাখ কোটি টাকা)।

০৪:৪০ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ

ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন নিয়াজ আহমদ খান। ওই দিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে তার মূল পদে—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে—ফিরতে রাষ্ট্রপতির কাছে আবেদন জমা দেন।

০৪:৫৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

অর্থ আত্মাসাত মামলায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান রিমান্ডে

অর্থ আত্মাসাত মামলায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান রিমান্ডে

দুর্নীতি দমন কমিশন (দুদক) ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। জমি কেনার নামে অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। এরপর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে হাজির করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। সূত্র জানায়, ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মোট ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়।

০৭:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

রাবির ইতিহাসের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ

রাবির ইতিহাসের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে ৮ অক্টোবর। এতে নিয়োগ বোর্ডের প্রশ্নে ভুল, পরীক্ষায় আর্থিক অনিয়ম, ছাত্রলীগ নেতাদের দুই স্ত্রীর নিয়োগ পাওয়া নিয়ে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।  এদিকে নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন নিয়োগ বোর্ডে অংশ নেয়া একাধিক প্রার্থী। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের লিখিত অভিযোগ জমা দেন তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবরও লিখিত অভিযোগ দেন তারা। এসময় অবৈধ নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানান প্রার্থীরা।

০৬:১৫ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

‘ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব’

‘ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব’

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ দেশে ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী নির্বাচিত সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখবে। এ আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে ফেরত আনা সম্ভব নয়। কেননা এটা একটি আন্তর্জাতিক অনুশীলন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, অর্থ পাচারকারীরা নানান বুদ্ধি জানে। অর্থ ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন, এ বিষয়ে অগ্রগতি হয়েছে। এমনকি অনেক লিগ্যাল ফার্মের সঙ্গেও আলোচনা চলছে।

০২:২৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement