Apan Desh | আপন দেশ

আসন

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্য (এমপি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (০৩ মে) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানায়, রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে অনুষ্ঠানটি হয়। নবনির্বাচিত এ নারী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেলো। এর আগে, ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।

০৯:৫২ পিএম, ৩ মে ২০২৬ রোববার

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। মঈন উদ্দীন খান বলেন, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নির্ধারিত সময়ের পরে জমা দেয়ায় একজনের মনোনয়ন গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি জোটের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি,

১১:৩৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট

নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১৩ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা চূড়ান্ত করা হয়। জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন। জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

০৮:২৭ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মাত্র একদিন পরই নির্বাচন কমিশন থেকে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য দিয়েছেন। তফসিল অনুযায়ী, ১২ মে ত্রয়োদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। ৫০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট আসন পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় জোট পাবে ১৩টি আসন। ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোটের জন্য বরাদ্দ দেয়া হবে একটি আসন।

০৩:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

গাজীপুর-৫ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ

গাজীপুর-৫ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ

গাজীপুর-৫ আসনের নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস। গাজীপুর-৫ আসনটি গঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল এলাকার ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নও এ আসনের অন্তর্ভুক্ত। নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভা ও ইউনিয়নে ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সিটি কর্পোরেশন ও বাড়িয়া ইউনিয়নে ভোটার ৯৫ হাজার ৩০১ জন।

০৫:৩৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement