Apan Desh | আপন দেশ

সংরক্ষিত নারী আসন

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৯, ১০ এপ্রিল ২০২৬

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মাত্র একদিন পরই নির্বাচন কমিশন থেকে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য দিয়েছেন।

তফসিল অনুযায়ী, ১২ মে ত্রয়োদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।

৫০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট আসন পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় জোট পাবে ১৩টি আসন। ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোটের জন্য বরাদ্দ দেয়া হবে একটি আসন।

যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনে কমিশনার ছিলেন মাহবুব তালুকদার। সে নির্বাচন বিতর্কিত ছিল। মাহবুব তালুকদারও আলোচিত ছিলেন নানা ইস্যুতে নির্বাচন কমিশনে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত জানানোর জন্য।

বৃহস্পতিবার আর যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন— মনিরা বানু, শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবনী, নিলুফা ইয়াসমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, জিনাত আরা আফু, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিমন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা।

আরও পড়ুন <<>> ‘দুর্নীতি-লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে’

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল মনোনয়নপত্র নিয়েছেন— শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াসমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাভলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা)।

মনোনয়নপত্র সংগ্রহ করা বাকিরা হলেন— মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা) ও নিলুফার চৌধুরী মনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়