Apan Desh | আপন দেশ

সংসদ লেকে বসানো হচ্ছে কাঁটাতারের বেড়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ লেকে বসানো হচ্ছে কাঁটাতারের বেড়া

জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লেকে বসানো হচ্ছে কাঁটাতারের বেড়া। নবনির্বাচিত সংসদের সদস্যদের (এমপি) শপথগ্রহণের পর এ উদ্যোগ নেয়া হয়েছে। সংসদের এমপি হোস্টেলের পেছনের উত্তর পাশের লেকের পানিতে বসানো হচ্ছে এ বেড়া।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রোধ এবং সংসদ এলাকার সামগ্রিক নিরাপত্তা আরও জোরদার করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। কাজটি সম্পন্ন হলে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচজন কর্মচারী এ কাজে নিয়োজিত রয়েছেন। তবে কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

আরও পড়ুন<<>>মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমার এখনো ভালো জানা নেই। আপনার থেকে যতটুকু বুঝতে পারছি, হয়তো সংসদ এরিয়ার যে কোনো ধরনের ঝুঁকি ও বাড়তি নিরাপত্তার জন্য সংসদ কর্তৃপক্ষ এটা করাচ্ছে।

জিয়া উদ্যান এলাকায় ঘুরতে আসা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বহুদিন সংসদ খালি ছিল। এমপি-মন্ত্রী ছিলেন না। গতকাল নতুন সরকার নির্বাচিত হয়েছে। এমপি-মন্ত্রী দায়িত্ব নিয়েছেন।

এজন্য সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যান এলাকায় সিকিউরিটি খুব জোরদার করা হয়েছে। পাশাপাশি সংসদ ভবনের লেকের পানির নিচেও কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। সংসদ কর্তৃপক্ষ কাজটা খুব ভালো করছে বলে আমি মনে করি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ