ছবি: আপন দেশ
দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই। পুলিশের মধ্যেও কোনো ভয় কাজ করছে না। নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। সহিংসতার শঙ্কাও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যদি কোন জনপ্রতিনিধি অশোভন আচরণ করে তাহলে ফলাও করে প্রচার করুন, সোজা হয়ে যাবে। বেশি করলে পাশে জেলখানা দেখিয়ে বলেন সেখানে চলে যাবে।
আরও পড়ুন <<>> কেশবপুরে হাতপাখার প্রার্থীর পথসভা-গণসংযোগ
নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন—মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। এতে নির্বাচন-পরবর্তী সহিংসতার সুযোগ থাকবে না। সন্দেহভাজন বিশৃঙ্খলাকারীদের আটক করে ডিটেনশনে নেয়ার নির্দেশ জেলা প্রশাসকদের দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের নির্বাচন হবে ভীতিহীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে।
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী মোতায়েনের কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনকে কেন্দ্র করে আগাম ও পরবর্তী মিলিয়ে সাত দিন মাঠে সক্রিয় থাকবে নিরাপত্তা বাহিনী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































