Apan Desh | আপন দেশ

বরগুনায় বিএসএস মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫২, ১ নভেম্বর ২০২৫

বরগুনায় বিএসএস মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

বরগুনায় 'বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫'- এ অংশ নিয়ে বিজ্ঞানপ্রেমীদের মন জয় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব।

বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শনিবার (০১ নভেম্বর) পর্যন্ত বরগুনা সার্কিট হাউজ মাঠে এ মহাকাশ ক্যাম্প অনুষ্ঠিত হয়।  এ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাব প্রদর্শন করে ব্যতিক্রমধর্মী সায়েন্স শো।

প্রদর্শনীতে ক্লাবের সদস্যরা দর্শকদের সামনে উপস্থাপন করেন আকর্ষণীয় ১০টিরও বেশি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। এর মধ্যে ছিল ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’ ও ‘ভ্যানিশিং গ্লাস’-এর মতো চমকপ্রদ প্রদর্শনী। প্রতিটি পরীক্ষার পর তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করে।

এ সায়েন্স শোতে উপস্থিত ছিলেন প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও দর্শক। "রাবি সায়েন্স ক্লাবের এই সায়েন্স শো ছিল একেবারে ব্যতিক্রমধর্মী উল্লেখ করে এক শিক্ষার্থী বলেন, আমরা বইয়ের পাতায় যে বিজ্ঞান দেখি, আজ সেটার জীবন্ত রূপ দেখলাম।"

এসময় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাবি সায়েন্স ক্লাবের সদস্যরা সবাইকে আসন্ন '৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা'- তে যোগ দেওয়ার আহবান জানান।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের চার সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমান। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ এবং সদস্য মোহাম্মদ সোহান তানভীর।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch