Apan Desh | আপন দেশ

রুয়ার উদ্যোগে রাবিতে ৫ ই-কার চালু

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ২৬ নভেম্বর ২০২৫

রুয়ার উদ্যোগে রাবিতে ৫ ই-কার চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চালু হয়েছে ৫টি পরিবেশবান্ধব ই-কার। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আবু রেজা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি চলছিল। বিভিন্ন সময়ে রিকশায় চলাচলের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হতো। রিকশাচালকদের অতিরিক্ত ভাড়াও ছিল নিয়মিত অভিযোগ। এ দুর্বলতা ও দুর্ভোগ কমাতে রুয়া এবং রাকসুর প্রতিনিধিদের যৌথ উদ্যোগে নতুন ই-কার সেবা চালু করা হয়েছে। আমরা শিক্ষার্থীরা এ উদ্যোগে অত্যন্ত উৎসাহী। 

আরও পড়ুন<<>>রাবিতে পরিচ্ছন্নতা অভিযান করেছে গ্রীন ভয়েস

এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমাদের যে ইশতেহার ছিল পরিবহন ব্যবস্থার সহজিকরণ, সেটার ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম রুয়াকে। রুয়া আজকে সেটি বাস্তবায়ন করেছে। আশা করি এ পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের হ্যাসেল অনেকটাই কমবে। এছাড়াও আমরা অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও রুয়াকে সহযোগিতা করার আহবান জানাবো।

ই-কারগুলো উদ্বোধন করে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, আজকে যে ই-কারের ব্যবস্থা করা হয়েছে, এখানে ৫টি হলেও আমরা পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সবসময় থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, অনেক চড়াই উৎরাইয়ের পর ভোটের মাধ্যমে নির্বাচিত একটি রুয়া আমরা পেয়েছি। আমি খুবই খুশি যে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের পরিবহনব্যবস্থা চালু করা এসব উদ্যোগ তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো, এটি কেবল শুরু।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি রুট শহীদ আলী রায়হান গেট, শহীদ সাকিব আঞ্জুম গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ থেকে, অগ্ৰণী ব্যাংক ও প্রশাসন ভবনের সামনে পর্যন্ত নির্ধারিত স্টপেজে মাত্র ৫ টাকা ভাড়ায় চলবে এই ই-কার সেবা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch