Apan Desh | আপন দেশ

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:২২, ২৯ অক্টোবর ২০২৫

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

জরুরি সংবাদ সম্মেলন আহবান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন<<>>‘ফ্যাসিবাদী শক্তি নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চালাচ্ছে’

এর আগে, ২৫ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল দলটির সদস্যসচিব আখতার হোসেন। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement