ফাইল ছবি
গাছপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। বুধবার (২৪ জুন) সকাল ৮টা থেকে খাগড়াছড়ি জেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
এতে বলা হয়, বুধবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য 'আলুটিলা ফিডার' এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
আরও পড়ুন<<>>গ্যাসের চাপ কম থাকতে পারে যে তিন দিন
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































