Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:৫১, ২১ মে ২০২৬

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

ছবি: আপন দেশ

বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে নতুন সর্বোচ্চ রেকর্ড গড়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ১৭ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছেছে।

বুধবার (২০ মে) রাত ৯টায় এ রেকর্ড উৎপাদনের মাইলফলক অর্জিত হয়।

এর আগে দেশের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল।

প্রতিষ্ঠানটির মুখপাত্র নাহিদ হাসান জানিয়েছেন, সন্ধ্যার সময় চাহিদা বেড়ে যাওয়ায় নতুন এ উৎপাদন রেকর্ড তৈরি হয়েছে। তবে রেকর্ড উৎপাদনের পরও ওই সময়ে প্রায় ৪০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

আরও পড়ুন <<>> আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী, ওই সময়ের বিদ্যুতের চাহিদা রেকর্ড উৎপাদনের চেয়েও বেশি ছিল, ফলে কিছু এলাকায় লোডশেডিং অব্যাহত থাকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়