Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৪, ৪ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিল বৃদ্ধি অভিযোগ করেছেন অনেক গ্রাহকরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ প্রেক্ষাপটে আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীও এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আজহারী।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন <<>> রক্তঝরা জুলাই জাগরণ সভায় প্রধানমন্ত্রী

তার এ পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ কেউ বিল নির্ধারণ প্রক্রিয়া পর্যালোচনার আহবান জানান, আবার অনেকে দ্রুত তদন্তের দাবি জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়