ছবি: আপন দেশ
বিদ্যুতের খুঁটি (খাম্বা) স্থানান্তর কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টা থেকে সিলেটের কিছু এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১০ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
আরও পড়ুন<<>>সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল
বিজ্ঞপ্তিতে বলা হয়, দফতরের আওতাধীন ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টে কিছু এলাকায় সিটি করপোরেশন রাস্তার উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুতের খুটি স্থানান্তরের কাজ করবে।
এ কারণে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































