Apan Desh | আপন দেশ

আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৪২, ২০ মে ২০২৬

আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

ফাইল ছবি

আসন্ন কোরবানির ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন<<>>‘ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে’

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প