Apan Desh | আপন দেশ

আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৯, ২১ মে ২০২৬

আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২০ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন<<>>ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র টিকিট

এতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা কাপাশিয়া ফিডারের (কাপাশিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ভাংড়া পর্যন্ত) আওতাধীন কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়