Apan Desh | আপন দেশ

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:২৯, ২৪ জুলাই ২০২৬

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৪ জুলাই) ভোলা জেলার কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

আরও পড়ুন<<>>শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ 

এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য শুক্রবার বোরহানউদ্দিন জাতীয় গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দফতর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

উল্লেখ্য, গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়