Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৪০, ২৭ জুন ২০২৬

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টা থেকে চট্টগ্রাম ও নাটোরের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ জুন) চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চন্দনাইশ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা চন্দনাইশের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক এলাকা, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা এলাকা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।

আরও পড়ুন<<>>রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ শনিবার

এদিকে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা নাটোরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এলাকাগুলো হলো- বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা ও নগর ইউনিয়ন এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement