ছবি: আপন দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদের মাধ্যমে ঘোষণা দেয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দফতর ও সংস্থাকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে তা দ্রুত গ্রাহকদের জানাতে হবে।
এ জন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহ করে তা বিদ্যুৎ বিভাগে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে এসব তথ্য বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও প্রকাশ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































