Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২২, ২৮ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

ফাইল ছবি

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) এক বার্তায় এ অভিনন্দন জানান।

ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

আরও পড়ুন<<>> মন্ত্রী-এমপিদের ৩ বিষয়ে প্রধানমন্ত্রীর সতর্কতা

পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গল কামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন।

রুশ প্রেসিডেন্টের এ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়