Apan Desh | আপন দেশ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৯, ১৬ জানুয়ারি ২০২৬

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ-এর আত্মপ্রকাশ

নিউ পলিটিক্যাল অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। 
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।

পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে তৈরি করা হয়েছে এ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে তিনজন মুখপত্রসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

আরও পড়ুন<<>>১১ দলের সঙ্গে নয়, এককভাবে নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

মুখপত্র হলেন লেখক ফেরদৌস আরা রুমী, এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান), ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায়, অলিক মৃ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ অনেকে।

বিভিন্ন মতাদর্শের তরুণ অ্যাকটিভিস্ট, ছাত্রনেতা, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অনুসারীরা এ প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যমান শাসনকেন্দ্রিক ক্ষমতাকাঠামোয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ শাসক ও ক্ষমতাসীন শ্রেণির অনুগত থেকে জনগণের ওপর ক্ষমতাচর্চার অংশীদার হয় এবং এ ক্ষমতাকে সম্পদ বানানোর কাজে ব্যবহার করে। ফলে জনগণের রক্ষক ভক্ষকে পরিণত হয়। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে জনগণের অধিকার সুরক্ষা ও সেবাভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তর করতে চাই।

এর জন্য দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে সরকার, সরকার প্রধান ও সরকার গঠনকারী দলের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করা

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ