Apan Desh | আপন দেশ

ঢাকায় কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেখে রোববার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে নির্বাচনী সমাবেশ ডেকেছিল বিএনপি। তবে সে সমাবেশ বাতিল করেছে দলটি। এর পরিবর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন<<>>আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

তিনি বলেন, বৃহস্পতিবার আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের (রোববার) সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়