Apan Desh | আপন দেশ

নরেন্দ্র মোদি

তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। ১১ সদস্য দেশের এ সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

০৫:৫৮ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

‘মোদি জ্যাকেট’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু

‘মোদি জ্যাকেট’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু

ইসরায়েল সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে যাওয়া ভারতীয় প্রধানমন্ত্রীর মন জয় করতে তাকে একের পর এক চমক দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোদি ইসরায়েলে পৌঁছালে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান নেতানিয়াহু। এদিন নৈশভোজে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে মোদিকে চমক দেন নেতানিয়াহু। তিনি পাথরের রঙের নেহেরু জ্যাকেট পরেছিলেন। এটি ভারতে মোদি জ্যাকেট হিসেবেও পরিচিত। এ ছাড়া নেতানিয়াহু লম্বা হাতার কুর্তা-স্টাইলের শার্ট পরেন।

১১:৫০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

মোদি বাংলাদেশের বিজয়কে বিকৃত করেছেন: আখতার

মোদি বাংলাদেশের বিজয়কে বিকৃত করেছেন: আখতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি শেষে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে তাকে এ বক্তব্য প্রত্যাহার করতে হবে।

০৭:৫১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

মোদিকে খোঁচা দিতেই মামলা খেলেন গায়িকা

মোদিকে খোঁচা দিতেই মামলা খেলেন গায়িকা

ভোজপুরির জনপ্রিয় গায়িকা নেহা সিং রাঠৌর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনায় দায়ী করে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, কেন্দ্রীয় সরকার ‘ধর্মগন্ধী’ এবং ‘জাতি–ধর্মের বিভাজনের ভিত্তিতেই দেশ চলছে।’ তার এ বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। নেহার বিরুদ্ধে অভিযোগ, তার মন্তব্য জাতিগত বিদ্বেষ উসকে দিতে পারে এবং রাষ্ট্রবিরোধী মনোভাব ছড়ায়। এ অভিযোগে লখনৌয়ের হজরতগঞ্জ থানায় কবি অভয় প্রতাপ সিংহ (অভয় সিংহ নামেও পরিচিত) একটি মামলা দায়ের করেছেন। অভিযোগকারী দাবি করেছেন, গায়িকার পোস্টগুলো সমাজের শান্তি বিঘ্নিত করার আশঙ্কা সৃষ্টি করে।

০৮:৫৫ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

ভারতের ব্রাহ্মণদের দাদাগিরি বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ভারতের ব্রাহ্মণদের দাদাগিরি বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, মোদী একজন ভালো নেতা। কিন্তু তিনি বুঝতে পারছেন না, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা হয়েও মোদী কেন ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং–এর সঙ্গে হাত মেলাচ্ছেন। সোমবার (১ সেপ্টেম্বর) ফক্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা নাভারো বলেন, আমি ভারতের মানুষকে শুধু এটাই বলতে চাইবো যে, ঘটনা যা হচ্ছে, সেগুলো বুঝুন। ভারতের জনগণের মূল্যে ব্রাহ্মণরা মুনাফা কামাচ্ছে। আমরা চাই এটা বন্ধ হোক। উপদেষ্টা নাভারো এর আগেও রাশিয়া থেকে খনিজ তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছিলেন। ব্লুমবার্গ টিভির সঙ্গে গত সপ্তাহে আলাপচারিতায় উপদেষ্টা নাভারো বলেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থনৈতিকভাবে সহায়তা দিচ্ছে।

০৬:০৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ