Apan Desh | আপন দেশ

মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ১৬ ডিসেম্বর ২০২৪

মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল: রিজভী

র‌্যালি শেষে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আপন দেশ

বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি সোমবার (১৬ ডিসেম্বর) কেরানিগঞ্জে বিজয় র‌্যালি শেষে এসব কথা বলেন। র‌্যালি শেষে সমাবেশে সভাপতিত্ব করেন নিপুন রায়।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে 'ভারতের ঐতিহাসিক বিজয়' বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন,‘আজকের এই বিজয় দিবসে, সেইসব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল।’ এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এ স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করা। 
শহীদদের তুচ্ছ-তাচ্ছিল্য করা।

তিনি বলেন, আমরা রক্ত দিয়ে  পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। দিল্লির কাছে আমরা মাথা নত করতে নয়। মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এ বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়