Apan Desh | আপন দেশ

তারেক রহমানকে মোদির ফোন, যা নিয়ে কথা বললেন দুই নেতা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে মোদির ফোন, যা নিয়ে কথা বললেন দুই নেতা

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময়ে তিনি দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ ও ভারত দুইটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সে সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়