Apan Desh | আপন দেশ

রাজাপুরে ৪ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ১৩ মার্চ ২০২৪

রাজাপুরে ৪ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে চার ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) উপজেলায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলার বড়ইয়া ইউনিয়নের মেসার্স বড়ইয়া ব্রিকসের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন না থাকায় এক লাখ টাকা, সদর ইউনিয়নের মেসার্স হাওলাদার রিয়েলস্ট্রেট ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন রাজাপুর ইউএনও ফারহানা ইয়াসমিন। 

অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকসকে এক লাখ টাকা, উত্তর বাঘড়ি এলাকায় মেসার্স আকন ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব। 

এ সময় রাজাপুর থানা ওসি মু. আতাউর রহমানসহ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন। 

ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, বিভিন্ন ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন নেই। বিধায় ভাটার মালিককে জরিমানা করে ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। 

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক