Apan Desh | আপন দেশ

মানুষের বিপদে পাশে থাকবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৩, ২৭ মে ২০২৬

মানুষের বিপদে পাশে থাকবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে বিএনপি সরকার সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার (২৭ মে) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্য বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সুযোগ-সুবিধা বাস্তবায়ন করছে। 

আরও পড়ুন<<>>হাসপাতালে নিরবিচ্ছন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিমন্ত্রী উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির এবং খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়