ছবি: আপন দেশ
মাঠ পর্যায়ে সাংবাদিকদের তথ্য সরবরাহের জন্য ফোকাল পার্সন নিয়োগ দিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
বুধবার (০৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জেলা পর্যায়ে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। সেক্ষেত্রে স্পোকসপার্সন ব্যবস্থায় সরকার যাওয়ার চিন্তা করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সচিব বলেন, আমি তাদেরকে বলেছি, একজন ফোকাল পার্সন নিয়োগ করার জন্য। যিনি সাংবাদিকদের সঙ্গে ডিল করবেন।
আপনাদের সংবাদগুলো দেবেন, যেন আপনারা স্বচ্ছতার সঙ্গে সংবাদগুলো করতে পারেন। ফোকাল পার্সন টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান না, এ বিষয়ে সচিব বলেন, টেলিভিশনে আসলে সবাই আসতে চায় না, এটা স্বাভাবিক। কারণ, আমাকে টেলিভিশনে আসার জন্য কিছু নীতিমালা আছে। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যারের কাছ থেকে অনুমতি নিতে হয়। আমি সুইটেবল স্পোকসম্যান কিনা সে জিনিসটা আমাকে জানতে হয়। সেক্ষেত্রে আপনারা রাইটিং স্পিচ প্রচার করবেন।
আরও পড়ুন<<>>চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা, তারাই তথ্যটাকে ডিসেমিনেট করবেন, এটাই তো স্বাভাবিক। তবে আমি আগেই বলছিলাম, যেহেতু একসময় প্রেস মানেই ছিল মিডিয়া, এখন তো প্রেস মানে আর মিডিয়া না। এখন মিডিয়াতো মাস কমিউনিকেশন, যেখানে ব্রডকাস্টিং থেকে শুরু করে, টেলি কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট কমিউনিকেশন সবই পড়ে। আপনাদের যে চাহিদা আর সরকারের যে প্রস্তুতি, এর মধ্যে একটা ব্যবধান আছে। আমি খুব অনেস্টলি স্বীকার করছি এটা। তবে নির্বাচিত সরকার হিসেবে আমরা এ দুর্বলতা যেহেতু চিহ্নিত করতে পেরেছি, অতএব খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে প্রবেশ করতে পারব। সে প্রস্তুতি নেয়ার জন্যই জেলা প্রশাসকদের বলেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































