Apan Desh | আপন দেশ

‘সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমের দুর্নীতি কমবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমের দুর্নীতি কমবে না’

সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমের দুর্নীতি কমবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

আরওপড়ুন<<>>কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিকদের বিক্ষোভ

সভায় সাংবাদিকতার সুরক্ষা আইন বাস্তবায়নে সব মিডিয়া হাউজের মতামত চেয়েছেন তিনি। মাহফুজ আলম বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। 

তথ্য উপদেষ্টা বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য কমিশন সংবিধান ও আইন সংস্কারের পাশাপাশি কোনো কোনো আইনের বিভিন্ন ধারা বাদ দেয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে সাংবাদিকতার সুরক্ষায় আলাদা আইন করতে বলেছে কমিশন। 

আপন দেশ/এমএইচ  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়