তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
পরে দুপুর ১টায় তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রী এখানে এসে পৌঁছালে প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ স্বাগত জানান। পরে মন্ত্রী টিভি রুমে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময়ে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বিএফইউজের সহকারী মহাসচিব বাছির জামাল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমূখ উপস্থিত ছিলেন।

তথ্য মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় সাংবাদিক সঙ্গে আছি, থাকব। আমি খুবই সুভাগ্যবান আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ প্রেসক্লাব আমার ছাত্র জীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।
তিনি আরও বলেন, দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়-দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না হয়ে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সে সমস্যার সমাধানটি এ মন্ত্রণালয়ের, আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে সে আলোকে আমাদের কর্মকৌশল –কর্ম পরিকল্পনা আপনাদের সামনে হাজির করব।
পরে তথ্যমন্ত্রী সচিবালয়ে নিজের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ে পৌঁছালে তথ্য সচিব মাহবুবা ফারজানা নতুন তথ্য মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রী কর্মকর্তাদের সাথে পরিচিতি হন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































