Apan Desh | আপন দেশ

ঢাকা পোস্টের বর্ষসেরা কর্মী পুরস্কার পেলেন রাবি প্রতিনিধি জিসান

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ৬ মে ২০২৫

আপডেট: ২১:০৮, ১২ মে ২০২৫

ঢাকা পোস্টের বর্ষসেরা কর্মী পুরস্কার পেলেন রাবি প্রতিনিধি জিসান

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বর্ষসেরা কর্মী পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি জুবায়ের জিসান। তিনি রাবি প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (০৬ মে) বিকেল ৩টায় ঢাকা পোস্ট -এর প্রধান কার্যালয়ে সেরা কর্মীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সম্পাদক মহিউদ্দিন সরকার। এ বছর সারাদেশ থেকে মোট ছয়জনকে এ সম্মাননা দেয়া হয়েছে।

আরওপড়ুন<<>>সংবাদপত্রের স্বাধীনতায় বেশি কাজ করেছে বিএনপি: মির্জা ফখরুল

সম্মননা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিসান বলেন, আমার জন্য এ প্রাপ্তি অনেক বড়। এ সফলতার পেছনের গল্পটা অনেকেই হয়তো জানে না বা কখনও জানবে না। কিন্তু আমি জানি কতটুকু পরিশ্রম করেছি। আমি মনে করি, এ সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, আমার বন্ধু-বড় ভাইয়েরা। আর আমার অফিসের সেই মানুষগুলো, যাদের থেকে আমি প্রতিনিয়ত শিখছি। দোয়া রাখবেন, এ ধারা অব্যাহত রেখে জীবনে যেন ভালো কিছু করতে পারি।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ঢাকা পোস্টের সেরা কর্মী নির্বাচিত হওয়ায় রাবি প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। নিঃসন্দেহে এটি রাবি প্রেস ক্লাবের জন্য গর্বের এবং আনন্দের। প্রেস ক্লাব সদস্যরা সবসময় পরিশ্রম ও কাজের মাধ্যমে এগিয়ে যায়। এ ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। জিসানের জন্য শুভকামনা রইল।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়