Apan Desh | আপন দেশ

তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় তাদের মধ্যে ফোনালাপ হয়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ২ দেশ একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়