Apan Desh | আপন দেশ

‘ছাত্রদলের নেতাকর্মীদের সৎ-সুশিক্ষিত করে গড়ে তোলা হবে’

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৫, ২৩ জুন ২০২৫

‘ছাত্রদলের নেতাকর্মীদের সৎ-সুশিক্ষিত করে গড়ে তোলা হবে’

জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জুন) এ কার্যালয় উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.এস.এম আব্দুল হালিম।

উপজেলা ছাত্রদলের আহবায় নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরওপড়ুন<<>>বিএনপির ৩১ দফা প্রচারে ইসলামপুরে লিফলেট বিতরণ

ইসলামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে ও আব্দুল হালিমের সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে ইসলামপুর রেলগেট বাবু মার্কেটে ছাত্রদলের এ কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি এ.এস.এম আব্দুল হালিম বলেন, জনগণের স্বপ্ন পূরণ ও তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত, সৎ ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। মাদক মুক্ত সমাজ ও সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন পেতে এর কোনো বিকল্প নেই। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হতে তিনি  ছাত্রদের উদ্বুদ্ধ করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ