Apan Desh | আপন দেশ

অভিবাসনপ্রত্যাশী

মালয়েশিয়ায় নৌকাডুবি, ১৪ অভিবাসী নিখোঁজ

মালয়েশিয়ায় নৌকাডুবি, ১৪ অভিবাসী নিখোঁজ

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অনিবন্ধিত অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ৩৭ জন অভিবাসী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে পেরাক রাজ্যের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানিয়েছে, স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বারনামা সংবাদ সংস্থার তথ্যমতে, সামুদ্রিক পুলিশ, নৌবাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় এমএমইএর দুটি জাহাজ এ তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।

০৩:৫৫ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ আটক ৭৭

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ আটক ৭৭

মালয়েশিয়ায় জোহর রাজ্যের বিভিন্ন খাবারের দোকান ও কারখানায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।  এ অভিযানে ১১ বাংলাদেশিসহ ৭৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন জোহর অভিবাসন বিভাগের পরিচালক মো. রুসদি মো. দারুস। বিবৃতিতে বলা হয়েছে, গোপন গোয়েন্দা তথ্য ও সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন খাবারের দোকান এবং সবজি প্যাকেটজাতকরণ কারখানায় তল্লাশি চালানো হয়। আইন অমান্যকারী অভিবাসীদের পাশাপাশি তাদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

০৭:০৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement