Apan Desh | আপন দেশ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ৯ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:১১, ৯ আগস্ট ২০২৩

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

ফাইল ছবি

ভূমধ্যসাগরে ইতালির উপকূলে ল্যাম্পেডুসা দ্বীপের কাছে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে, এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগাস্ট) একটি মাল্টিজ বাল্ক ক্যারিয়ার ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে। বেঁচে যাওয়ারা জানান, তিউনিশয়ার সাফেক্স থেকে ইতালির উপকূলের দিকে একটি নৌকায় করে তাদের যাত্রা শুরু। কিন্তু পথে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানান, ঝুঁকিপূর্ণ নৌকাটিতে তিন শিশুসহ ৪৫ যাত্রী ছিল। গভীর সাগরের দিকে প্রবেশ করার পরই এটি দুর্ঘটনার শিকার হয়।

একজন বলেন, হঠাৎ করেই আমরা বড় বড় ঢেউয়ের সম্মুখীন হই।

আরও পড়ুন: উগান্ডায় নৌকাডুবিতে ২০ মৃত্যু, নিখোঁজ ৫

ধারণা করা হচ্ছে, নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের সবাই আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের। ওই চারজনের বক্তব্য অনুযায়ী, ৪১ যাত্রীই ঘটনাস্থলে ডুবে গেছে।

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা কোনোভাবেই থামছে না। বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে শত শত শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় ঝুঁকিপূর্ণ রুটগুলোতে প্রায় তিন হাজার ৮০০ জন প্রাণ হারিয়েছে, যা ২০১৭ সালের পর এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 

২০১৭ সালে এই রুটে সর্বোচ্চ চার হাজার ২৫৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছিল। খবর দ্য গার্ডিয়ান

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩