Apan Desh | আপন দেশ

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৮০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ৭ মার্চ ২০২৫

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৮০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ফাইল ছবি।

ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসীপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ মার্চ) জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এক বিবৃত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (০৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানানো হয়, নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাদের সলিল সমাধি ঘটে।

আরওপড়ুন<<>>গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম: ভলকার তুর্ক

আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জিবুতি ও ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবে যাওয়ার পর ১৮০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ রয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর মধ্যে একটি। গত জানুয়ারিতে ইয়েমেন উপকূলে নৌকাডুবে ২০ জন ইথিওপীয় নিহত হয়েছিল।

আইওএমও জানিয়েছে, ২০২৪ সালে এ রুট ব্যবহার করে ৬০ হাজারেরও বেশি অভিবাসী ইমেয়েনে গিয়েছেন। তাদের মধ্যে সলিল সমাধি ঘটেছে অন্তত ৫৫৮ জনের।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের