Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ১০ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ার ১৭ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশি ছাড়াও আটক করা হয়েছে আরও ১৩ অভিবাসীকে।

বুধবার (৯ অক্টোবর) দেশটির কেলান্তান রাজ্যের কোটা ভারু থেকে তাদের আটক করা হয়। দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দুই দিনের অভিযানে বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে আটক করা হয়েছে।

বুধবার কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, কোটা ভারু শহরের আশপাশের সুপারমার্কেট, জালান কুয়ালা ক্রাইয়ে দোকান এবং কাম্পুং সেবারাং পাসির মাস সালোরে লোহার কাজের ওয়ার্কশপ, পাসির পুতেহ, কাম্পুং পারমাটাং সুংকাইয়ের বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে বাংলাদেশের ১৭, পাকিস্তানের ২, মিয়ানমার ১, ভারতের ১, থাইল্যান্ডের ৪ পুরুষ ও ৫ নারীকে আটক করা হয়। আরও তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়