Apan Desh | আপন দেশ

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৭, ৩১ মে ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

ছবি: আপন দেশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত খনিজ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানায়, চোরাই মালামাল পরিবহনের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। ঐ বোটে প্রায় দুই লাখ ৭৫ হাজার টাকা মূল্যের এক দশমিক ৫ টন খনিজ কয়লা, তিনশ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দ হওয়া মালামাল ও চোরাচালানে ব্যবহৃত বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়