Apan Desh | আপন দেশ

গ্যাস সংকট

শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

প্রধানমন্ত্রীর ঘোষণার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানো হয়েছে। এছাড়াও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে সাম্প্রতিক দিনগুলোর তুলনায় গ্যাস সরবরাহ পরিস্থিতির ইতিবাচক অগ্রগতি ঘটেছে। ফলে স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে।

০৯:০২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’

‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, সারের সংকট হবে না এটা হতে পারে না। এমন মন্তব্য করেছেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এর উপর দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না-সেইটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই, ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লক্ষ ৬ হাজার কোটি টাকার উপরে ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।

০৯:৪১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement