ফাইল ছবি
জ্বালানি সংকট দূর করতে সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, দেশিয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন বা ওয়ার্কওভারের পরিকল্পনা নেয়া হয়েছে। এরইমধ্যে ৩০টি কূপ খননের কাজ শেষ। যা থেকে জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে।
তিনি বলেন, চলমান সাতটি কূপ খনন শেষে গ্রিডে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে।
আরও পড়ুন <<>> সয়াবিন তেলের দাম বাড়ল
এছাড়া ২০২৮ সালের ডিসেম্বরে মহেশখালীর কুতুবজোনে ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, পায়রা, মোংলা বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। আগামী দুই বছরে দেশে এলএনজি আমদানি আরও ৬০০ এমএমসিএফডি বাড়বে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































