রুমিন ফারহানা
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, সারের সংকট হবে না এটা হতে পারে না। এমন মন্তব্য করেছেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এর উপর দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না-সেইটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই, ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লক্ষ ৬ হাজার কোটি টাকার উপরে ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।
আরও পড়ুন<<>>এনসিপির পাঁচ সিটিতে মেয়র প্রার্থী হচ্ছেন যারা
এ সময় সরকারি দলের এমপিরা হইচই করে রুমির ফারহানার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা বলেন, এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।
চলতে থাকা হইচই চেঁচামেচি থামানোর ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ সংসদে বেশিরভাগ এমপি ঋণ খেলাপি হিসেবে পরিচিত মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, যাই হোক, এ আইনটিতে ১৮-এর ক-ধারা যুক্ত করা হয়েছে। বলা হয়েছিল ১৮-এর ক-রাখা হবে না। ১৮-এর ক-ঠিকই আছে। এর কারণ হচ্ছে নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা। এগুলা আমাদের পুরানো সংস্কৃতি। এগুলা আমরা বহুত দেখছি। নির্বাচন সামনে এলে দ্রুত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেয়ার চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































