Apan Desh | আপন দেশ

সংকটের সময় ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:১৩, ২৮ আগস্ট ২০২৬

আপডেট: ০০:৩২, ২৯ আগস্ট ২০২৬

সংকটের সময় ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

ছবি: আপন দেশ

বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা জানান।

মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেয়া হয়েছে।

তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপন করে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত।

আরও পড়ুন<<>> রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

সম্মিলিত জাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জি. নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ বক্তব্য রাখেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নেপালে নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার মালয়েশিয়া-থাইল্যান্ডকে অর্থনীতিতে পেছনে ফেলবে বাংলাদেশ নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমীর দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস বস্তি আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে চীন: মীর শাহে আলম সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছাল ছয় ভারতীয়কে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিল বিজিবি বিশ্ববাজারে কমলো তেলের দাম বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফ্রিকায় তাওহীদ হৃদয় জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম: রিজভী
City Touch