Apan Desh | আপন দেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে দূর হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে দূর হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি : আপন দেশ

নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই দূর হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মঙ্গলবার রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের সংকট শেষ হবে। আগে যে অবস্থায় ছিলাম, গ্যাস বিদ্যুতের ওই অবস্থায় আমরা ফিরে যেতে পারব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এ আশ্বাস আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, স্বস্তির খবর।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়