Apan Desh | আপন দেশ

সিলিন্ডার

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

১১:৩৪ এএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

দেশের মজুত গ্যাস ১২ বছরের চাহিদা মেটাবে: মন্ত্রী

দেশের মজুত গ্যাস ১২ বছরের চাহিদা মেটাবে: মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট। তিনি বলেন, যদি নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হয় এবং বর্তমান হারে (দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট) গ্যাস সরবরাহ করা হয়, তবে এ অবশিষ্ট মজুত দিয়ে প্রায় ১২ বছর পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

০৬:২৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

রাত ১০টা থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

রাত ১০টা থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের অংশ হিসেবে তিতাস গ্যাসের আওতাধীন শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিভিন্ন এলাকায় ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। এ সময় কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।বুধবার (০৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এতে বলা হয়, আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

০৯:৩৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস

গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।শুক্রবার (২৩ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

১২:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

এলপি গ্যাস আমদানিতে ঋণ নিয়ে সুখবর

এলপি গ্যাস আমদানিতে ঋণ নিয়ে সুখবর

দেশে সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে শিল্প কাঁচামাল হিসেবে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।রোববার (১১ জানুয়ারি) এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)। এতে বলা হয়, এলপি গ্যাস সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরবর্তীতে গার্হস্থ্য ব্যবহারের জন্য সিলিন্ডারে বোতলজাত করা হয়। ফলে এলপিজি আমদানির পর সংরক্ষণ, বোতলজাতকরণ এবং সংশ্লিষ্ট পরিচালন কার্যক্রম সম্পন্ন করতে স্থানীয় আমদানিকারকদের একটি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়।

০২:০২ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

গ্যাসে দুঃসংবাদ, চাপ বাড়ছে বৈদ্যুতিক চুলা-রাইস কুকারে

গ্যাসে দুঃসংবাদ, চাপ বাড়ছে বৈদ্যুতিক চুলা-রাইস কুকারে

দেশজুড়ে এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এরসঙ্গে লাইনের গ্যাসেও স্বল্পচাপ বিরাজ করছে। খুব তাড়াতাড়ি এ সংকটের নিরসন হচ্ছে না বলে জানা গেছে। এই সুযোগে বৈদ্যুতিক চুলা ও রাইস কুকারের দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পর্যাপ্ত এলপি গ্যাস মজুত রয়েছে। কিন্তু আমদানিকারকরা এ কথায় দ্বিমত প্রকাশ করেছেন। রাজধানীর মগবাজারের এক বাসিন্দা জানান, আগে ডিসেম্বরের মাঝামাঝি সকালে কিছুক্ষণের জন্য পাইপলাইনে গ্যাস পাওয়া যেত। কিন্তু এক সপ্তাহ ধরে বাসায় লাইনের গ্যাস নেই বললেই চলে। বাধ্য হয়ে পাশের এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে রান্না করে আনছেন। বাজারে প্রতিটি ইলেকট্রিক চুলা, রাইস কুকারের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা বেড়ে গেছে।

১১:৩৭ এএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এ ছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম তখন ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

০৪:১৮ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার

রাজধানীর যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না 

রাজধানীর যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না 

বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ।  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  তিতাসগ্যাস জানায়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নং মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামী বুধবার (২৪ ডিসেম্বর) নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

০৭:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ