Apan Desh | আপন দেশ

কমলো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৪, ২ জুন ২০২৬

কমলো এলপি গ্যাসের দাম

ছবি: আপন দেশ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমানো হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফা দাম সমন্বয় করা হয়।

গত ২ এপ্রিল ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম এক হাজার ৯৪০ টাকা করা হয়।

আরও পড়ুন <<>> ফের ইসলামী ব্যাংকের সামনে অবস্থান, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এদিকে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ মে অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়